সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় কোটি টাকা এই সাপের দাম!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের নরসিংহগঢ় থেকে কোটি টাকা মূল্যের এমন সাপ উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, উদ্ধার হওয়া বিষহীন লাল বালির বোড়া সাপটির দাম ১ কোটি ২৫ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড় কোটি টাকা।

রোববার গোপন সূত্রে পেয়ে পুলিশ নরসিংহগঢ়ে তল্লাশি চালায়। ২ ব্যক্তির কাছ থেকে প্লাস্টিকের ব্যাগ থেকে সাপটি উদ্ধার করা হয়। ৩ নাবালক গ্রেপ্তার করা হয় ওই দুজনকে।

প্রাথমিক তদন্তে জানা যায়, সাপটির বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ রুপি। গ্রেপ্তারকৃতরা জানান, সেহোরে জেলা থেকে তারা সাপটি ধরে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিরল প্রজাতির এই বিষহীন সাপটি প্রধানত বিভিন্ন ওষুধ, প্রসাধনী সামগ্রী ও ঝাড়ফুঁকে কাজে লাগে। আন্তর্জাতিক বাজারে এই সাপের চাহিদা বিপুল। অনেকে মনে করেন এই সাপ বাড়িতে রাখা সৌভাগ্যের প্রতীক। একই সঙ্গে এটি ঘরে থাকলে আর্থিক সমৃদ্ধি হয় বলেও বিশ্বাস করে থাকেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে