,

মোদির বাসভবনের আগুন নিয়ন্ত্রণে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির ৭ লোক কল্যাণ মার্গের ওই বাড়িতে আগুন লাগার পরই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নিরাপত্তারক্ষীরা।

এনডিটিভিসহ ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সন্ধ্যা ৭.২৫ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে কাজ করছে।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে এটি একটি ছোট অগ্নিকাণ্ডের ঘটনা ছিল। অগ্নিকাণ্ড যেখানে হয়েছে, সেটি প্রধানমন্ত্রীর আবাসন, বা দফতর নয় জানিয়ে টুইট করেছে প্রধানমন্ত্রীর দফতর।

পিএমও-র টুইটারে জানানো হয়, যেখানে আগুন লেগেছে সেটি প্রধানমন্ত্রীর বাসবভন নয়, যেখানে আগুন লেগেছে সেটি হল লোক কল্যাণ মার্গের স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির রিসেপশন এরিয়া।

শর্ট সার্কিটের কারণে ওই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সর্বশেষ মনমোহন সিংয়ের সময় প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন লেগেছিল।

এ জাতীয় আরও খবর

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার