,

বিপিএলে সাকিবের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ওয়াহাব

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে বিপিএলে নতুন ইতিহাস গড়লেন ওয়াহাব রিয়াজ। পাকিস্তানের এ তারকা পেসার সোমবার রাজশাহী রয়্যালসের বিপক্ষে ঢাকা প্লাটুনের হয়ে বিপিএল ইতিহাসে সর্বনিম্ন ৮ রানে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন। সাকিব ২০১৭ সালে মাত্র ৩.৫ ওভারে ১৫ রানে ৫ উইকেট শিকার করেছিলেন।

সোমবার মিরপুর শেরেবাংলায় ঢাকা প্লাটুন (১৭৪/৫) যে ৭৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে রাজশাহী রয়্যালসকে (১০০/১০), তার মূলে সাবেক পাকিস্তান পেসার ওয়াহাব রিয়াজের অমন বিধ্বংসী বোলিং। ওয়াহাব ফিরে যাচ্ছেন দেশে। যাবার বেলায় আগুন ঝরালেন।

এক পর্যায়ে কোনো রান না দিয়ে চার উইকেট তুলে নিলেন। ম্যাচসেরা তিনিই। বিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগার ওয়াহাবের। তার স্বদেশি মোহাম্মদ সামি ২০১৭-তে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৯ রানে চার উইকেট নিয়েছিলেন রাজশাহী কিংসের হয়ে। একই বছর সাকিব আল হাসান ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৬ রানে পাঁচ উইকে নিয়েছিলেন রংপুর রাইডার্সের বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের