সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরলেন আফ্রিদি

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বিপিএলের ঢাকার দ্বিতীয় পর্বের শেষ ম্যাচ এবং সিলেট পর্বের পুরোটাই মিস করবেন আফ্রিদি। কারণ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছেড়ে দেশে ফিরে গেছেন শহীদ আফ্রিদি। হাঁটুতে চোট পাওয়ায় দেশে ফিরতে হয়েছে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।

ঢাকা প্লাটুনের টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিশ্চিত করেছেন। দলটির একটি সূত্র জানিয়েছে, ‘ডান পায়ে চোট পেয়েছেন আফ্রিদি। যে কারণে দেশে ফিরে গেছেন তিনি। তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। আমরা আশা করছি সে সেরে ওঠলে ৬ জানুয়ারির মধ্যে বাংলাদেশে ফিরবে।’

বিপিএলের নিয়মিত মুখ আফ্রিদি। দ্বিতীয় আসর ছাড়া এখন পর্যন্ত বিপিএলের সব আসরে খেলেছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। বিপিএলের সর্বশেষ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। এ ছাড়া বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে বিপিএল ট্রফি জেতেন আফ্রিদি। ঢাকা ডাইমাইটসের হয়ে একবার রানার্স আপের স্বাদ নেন এই অলরাউন্ডার।

চলতি বিপিএলে ঢাকা প্লাটুনের জার্সিতে খেলছেন আফ্রিদি। ব্যাটিং-বোলিংয়ে কিছুই করতে পারেননি তিনি। ৬ ম্যাচে পেয়েছেন ২ উইকেট। ব্যাট হাতে তার সর্বোচ্চ ইনিংস ২১। দুই ম্যাচে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন আফ্রিদি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে