সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোস্তাফিজের জাদুকরী বোলিং, সহজ টার্গেট রংপুরের

news-image

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন পর জ্বলে উঠলেন মোস্তাফিজুর রহমান। দুরন্ত গতি, দুর্দান্ত স্লোয়ার-কাটার ও ভয়ংকর বাউন্সারে সিলেট থান্ডার ব্যাটসম্যানদের নাচিয়ে ছাড়লেন তিনি। তাতে টার্গেট নাগালের মধ্যে রাখল রংপুর রেঞ্জার্স। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান তুলতে সক্ষম হয়েছে ‘চায়ের দেশ’।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট থান্ডার। স্কোরবোর্ডে কোনো রান না ওঠার আগেই আরাফাত সানির শিকার হন ইনফর্ম আন্দ্রে ফ্লেচার। এরপর মুকিদুল ইসলামের বলে দ্রুত ফেরেন বিধ্বংসী জনসন চার্লস।

সূচনাতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে সিলেট। পরে অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে দলের হাল ধরেন মোহাম্মদ মিঠুন। ধীরে ধীরে এগিয়ে যান তারা। ক্রিজে সেট হয়ে চোখ রাঙাচ্ছিলেন এ জুটি। তবে সেটা ভালোভাবে নিতে পারেননি রংপুর রেঞ্জার্সের ফিল্ডাররা। মোসাদ্দেককে রানআউটে কেটে ফেরান নাঈম শেখ।

এরপর শেরফান রাদারফোর্ডকে নিয়ে খেলা ধরার চেষ্টা করেন মিঠুন। তবে তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি এ ক্যারিবিয়ান। লুইস গ্রেগরির বলে ক্যাচ তুলে দিয়ে ফেরত আসেন তিনি। এতে ফের বিপর্যয়ে পড়ে সিলেট। খানিক পর মোহাম্মদ নবীর বলে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন মিলন।

সতীর্থরা একে একে যাওয়া-আসার মিছিলের মধ্যে বুক চিতিয়ে লড়েন মিঠুন। পথিমধ্যে লড়াকু ফিফটিও তুলে নেন তিনি। তবে ধ্বংসস্তূপে পড়ে একপর্যায়ে হার মানেন এ মিডলঅর্ডারও। মোস্তাফিজুর রহমানের ভয়ংকর বাউন্সারে সানির তালুবন্দি হয়ে ফেরেন তিনি। ফেরার আগে ৪৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬২ রানের ঝলমলে ইনিংস খেলেন মিঠুন।

তার বিদায়ের পর দলের রান বাড়ানোর চেষ্টা করেন সোহাগ গাজী ও নাঈম হাসান। তবে তারা বিচ্ছিন্ন হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে সিলেট। নিজের ও দলীয় শেষ ওভারের প্রথম ২ বলে এ দুজনকে শিকার করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান মোস্তাফিজ। যদিও তা পারেননি তিনি। তবে তার তৃতীয় বলে মনির হোসেন রানআউট হলে দলীয় হ্যাটট্রিক হয়।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে