,

চিত্রনায়িকা পূর্ণিমা ওমরা পালনে যাচ্ছেন

news-image

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূর্ণিমা পবিত্র ওমরাহ পালন করবেন। সোমবার (৩০ ডিসেম্বর) মক্কার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

রোববার (২৯ ডিসেম্বর) এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথোপকথনে পূর্ণিমা জানান, প্রথমবারের মতো ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা যাচ্ছি। সোমবার বিকেলের ফ্লাইটে ঢাকা ছাড়বো। সকলের কাছে দোয়া চাই।

ভালোভাবে ওমরাহ পালন শেষে যেন দেশে ফিরে আসতে পারেন সে জন্য সবার কাছে দোয়া চান তিনি।

পূর্ণিমা বলেন, এর আগে অনেকবার যাব যাব করেও হয়ে ওঠেনি। এবার সময় বের করেছি। ওমর পালনের জন্য ৮-৯ দিন মক্কা ও মদিনায় থাকবেন তিনি।

ওমরাহ শেষে আবারও ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ চলচ্চিত্রের কাজে ফিরবেন বলেও জানান তিনি।