সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে নামাজ পড়ায় মালয়েশিয়ান একদল পর্যটক আটক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম সম্প্রদায়ের মসজিদে নামাজ আদায় করায় একদল মালয়েশিয়ান পর্যটককে আটক করেছে চীন। ‘অনুমতি’ না নিয়ে নামাজ পড়ায় তাদের আটক করা হয়। তবে ইতিমধ্যে তাদের ছেড়ে দেয়া হয়েছে। ওয়ার্ল্ড অব বাজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ছাড়া পাওয়ার পর মালয়েশিয়ায় ফিরে আটককৃতরা তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।

তারা জানান, ছাড়া পাওয়ার পরও আমরা হতাশ ছিলাম কেননা মুসলিম হয়েও আমাদের নামাজ আদায় করার অধিকার কেড়ে নেয়া হয়েছিল।

ওই পর্যটকেরা এক ফেসবুক পোস্টে জানায়, প্রথমে তারা অত্যন্ত খুশী হয়েছিল কারণ একটি মসজিদে প্রবেশ করতে পেরে শান্তিতে নামাজ আদায় করতে পেরেছে। তবে এরপরেই ঘটে বিপত্তি।

নামাজ শেষ করেই তারা দেখতে পায় মসজিদের বাইরে চীনের সশস্ত্র বাহিনী এবং পুলিশ দাঁড়িয়ে আছে। পর্যটক দলের লিডার খির আরেফিন সেসময় তার দলের একজনকে যিনি মালয়েশিয়ান সংবাদ সংস্থা ‘বারনামা’র সিনিয়র এডিটর তাকে তার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

আরেফিন তাকে বলতে বলেন, পরবর্তী ২৪ ঘণ্টায় মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করা গেলে দূতাবাসে তা জানাতে।

প্রতিবেদনে বলা হয়েছে, এরপর মালয়েশিয়ান পর্যটক দলটিকে আটক করে একটি অজানা জায়গায় নিয়ে যায় চীনা পুলিশ। সেখানে একটি বন্দি রুমে তাদের আটকে রাখা হয়। তাদের সঙ্গে থাকা তাদের ট্যুর গাইড সেসময় চীনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। এর কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দেয়া হয়।

আরেফিন বলেন, আমার মনে হয় আমাদের সঙ্গে মিডিয়া লোক থাকার কারণে তারা আমাদের ছেড়ে দিয়েছে। কেননা তারা চায় নি উইঘুরের পরিস্থিতির বিষয়টি বিশ্ব জানুক।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে