,

মিশরে সড়কে প্রাণ গেল পর্যটকসহ নিহত ২৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিশরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় পর্যটকসহ অন্তত ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৪ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির মেডিক্যাল ও নিরাপত্তা সূত্র এই তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সুয়েজ খাল বন্দর নগরীতে পোশাক কারখানার শ্রমিক বহনকারী একটি মিনিবাস ও একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২২ জনের প্রানহাণি ঘটে। এছাড়া দেশটির রাজধানী কায়রোর পূর্বাঞ্চলে পর্যটকদের বহনকারী দুটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়।

মিশরের ‘আল শোরুক’ সংবাদ মাধ্যম জানিয়েছে, গার্মেন্টস শ্রমিকেরা বাসে করে বাড়ি ফিরছিল সেসময় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।

দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে কায়রোর পূর্বাঞ্চলে লোহিত সাগরের অবকাশ কেন্দ্র আইন শোখনায় যাওয়ার পথে পর্যটকদের বহনকারী দুটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়।

মেডিক্যাল সূত্র জানায়, এই দুর্ঘটনায় দুই মালয়েশিয়ান এক ভারতীয় পুরুষ ও তিন মিশরীয় নিহত হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা