সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিনেমা নির্মাণে আফজাল, ফেরদৌস-সাবা অভিনয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো পূর্ণদৈঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। আর এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও সোহানা সাবা। চলচ্চিত্রের নাম ‘মানিকের লাল কাঁকড়া’।

প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দোপাধ্যায়ের জীবন কাহিনি নিয়ে লেখা কবি ও ছড়াকার আনজীর লিটনের কিশোর উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হবে বলে জানা গেছে।

ফেরদৌস বলেন, ‘এরই মধ্যে সিনেমার বিষয়ে প্রাথমিক কথা হয়েছে। গল্প ও ভাবনা বেশ ভালো লেগেছে। তা ছাড়া অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম একটি শিশুতোষ সিনেমা করব। সব কিছু মিলে যাওয়ায় এতে অভিনয় করছি।’

তিনি আরও বলেন, ‘কয়েক দিনের মধ্যেই ছবির ঘোষণা দেওয়া হবে। আর আগামী বছরের শুরুর দিকে এর দৃশ্যধারণ শুরু হবে। ছবিতে আমি একজন লেখকের চরিত্রে অভিনয় করছি। নাম এখনই বলতে চাই না। আমার সহশিল্পী হিসেবে থাকবে সোহানা সাবা। আশা করি, দারুণ কিছু হতে যাচ্ছে।’

অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন জানান, চলচ্চিত্রটি ঘিরে বেশ কিছু চমক থাকছে। খুব শিগগিরই এর ঘোষণা দেওয়া হবে।

জানা গেছে, ‘মানিকের লাল কাঁকড়া’ চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার মাসুম রেজা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে