সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনআরসি বিষয়ে বলিউড চুপ নিয়ে অজয়ের ব্যাখ্যা

news-image

বিনোদন ডেস্ক : মুসলিমবিদ্বেষী সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলে উত্তাল ভারত। সারা দেশজুড়ে চলছে এ আইন পাসের কঠোর প্রতিবাদ চলছে।

সাধারণ মানুষ থেকে শুরু করে এই আইনের প্রতিবাদ করেছেন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

যে কারণে দেশটির বিভিন্ন রাজ্যে চলছে ১৪৪ ধারা। অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের গুলি বিক্ষোভকারীদের নিহত হওয়ার খবরও দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে।

সিএএ নিয়ে ভারতজুড়ে যখন উত্তেজনা বিরাজ করছে তখনও এ নিয়ে মুখ খুলছেন না ৩ খানসহ প্রথম সারির বলি সেলিব্রেটিরা।

সালমান, আমির, শাহরুখ আর অমিতাভের মতো তারকারা যখন এ নিয়ে একেবারে চুপ রয়েছেন তখন এ নিয়ে মুখ খুললেন অন্যতম জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন।

বলি সেলিব্রেটিরা সিএএ বা এনআরসি বিষয়ে চুপ কেন তার ব্যাখ্যা দিয়েছেন তিনি।

ভারতের বিভিন্ন বিতর্কিত ইস্যুতে বলিউডের তারকাদের কথা বলতে দেয়া হয় না বলে সহজ ভাষায় স্বীকার করেছেন, অজয় দেবগন।

নিজের সিনেমা ‘তানাজি’র প্রচারে এসে অজয় দেবগন এ কথা বলেন।

তিনি বলেন, ‘এমন অনেক সংবেদনশীল ইস্যু রয়েছে যা নিয়ে বলিউড তারকাদের কথা বলতে দেয়া হয় না। তারকাদের কথা দ্রুত ছড়িয়ে পড়ে ও ভক্তদের হৃদয়ে নাড়া দেয়। এতে রাজনৈতিক অস্থিরতা কমার চাইতে বাড়েই বেশি। এজন্য এসব ইস্যুতে বলি তারকাদের মন্তব্য করতে দেয়া হয় না।’

তিনি বলেন, ‘আসলে সিএএ এবং এনআরসি বিষয়ে আমার তেমন ধারণা নেই। তবে আমি এটা বলতে পারি, হিংসার পথ এড়িয়ে নিজের কথা বলতে এবং এই ইস্যুকে আরো সাবধানতার সঙ্গে মোকাবেলা করা প্রয়োজন। আর তা দেশ ও জনগণের স্বার্থেই।’

এনআরসি বিষয়ে জনগণের প্রতিবাদ বিষয়ে ওই সাক্ষাৎকারে অজয় জানান, ‘আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি। তাই আমি বিশ্বাস করি যে কোনো বিষয়ে প্রতিবাদ জানানোর প্রত্যেকের অধিকার রয়েছে। ভারত সবার মতামত প্রকাশের অধিকার দেয়।’

তবে এক্ষেত্রে অভিনেতারা আর সাধারণের মতো নিজেদের মতামত প্রকাশ করতে পারেন না। কোনোরকম বিপদ বা অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে অনেক সময় আমাদের চুপ থাকতেই হয়।

প্রসঙ্গত আগামী বছরের ১০ জানুয়ারি মুক্তি পাবে অজয় দেবগনের ‘তানাজি’ ছবি। অজয় ছাড়াও এ ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন কাজল এবং সাইফ আলি খান।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে