,

ইরান উসকানিমূলক পদক্ষেপ নিতে পারে : মার্কিন নৌমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অপেক্ষাকৃত শান্ত অবস্থা বজায় থাকলেও হরমুজ প্রণালী ও অন্যত্র ইরান উসকানিমূলক পদক্ষেপ নিতে পারে বলে হুশিয়ার করেছেন মার্কিন নৌমন্ত্রী থমাস মোডলি।

এ বছর গ্রীষ্মে সংযুক্ত আরব আমিরাত উপকূলে বেশ কয়েকটি তেল ট্যাংকার ও সৌদি তেল স্থাপনায় হামলার পর উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েই যাচ্ছে।

ওয়াশিংটন ও সৌদি আরব ওই হামলার জন্য ইরানকে দায়ী করেছে। তবে তেহরান সেই দায় অস্বীকার করেছে।-খবর রয়টার্সের

শুক্রবার মোডলি বলেন, আমি মনে করি, ওই অঞ্চলে তারা উসকানিমূলক কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে যাবে। আমার মনে হয়, এ ক্ষেত্রে তারা প্রতিটি সুযোগ কাজে লাগাতে চেষ্টা করবে।

তবে ওই কার্যক্রম কখন কীভাবে ঘটবে এমন কোনো সময়সীমা জানাতে অস্বীকার করেছেন এই মার্কিন নৌমন্ত্রী।

ইরানের আঞ্চলিক প্রভাব ঠেকাতে গত মে থেকে একটি বিমানবাহী রণতরীসহ মধ্যপ্রাচ্যে ১৪ হাজার আঞ্চলিক সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

মোডলির মত হচ্ছে, ইরানি পদক্ষেপের ঘটনায় মার্কিন প্রতিক্রিয়ায় চীনকে মোকাবেলায় বিভিন্ন অগ্রাধিকারমূলক কার্যক্রম থেকে পেন্টাগনের মনোযোগ অন্যত্র সরে যাচ্ছে।

‘তারা যখন সেখানে অনিষ্ট শুরু করে, প্রতিক্রিয়ায় সেখানে ১০ মাসের জন্য একটি বিমানবাহী রণতরী পাঠাই আমরা।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা