,

কাজাখস্তানের বিধ্বস্ত সেই বিমানের ৬০ আরোহী জীবিত উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : বিধ্বস্ত হওয়া বেক এয়ারলাইনসের বিমানটির ৬০ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে কাজাখস্তানের আলামতি বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

উদ্ধারকৃতদে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর রয়টার্স ও বিবিসির।

যাত্রীবাহী জেট বিমানটি শুক্রবার সকালে যাত্রী ও ক্রুসহ ১০০ আরোহী নিয়ে আলামতি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়। এটি আলামতি শহর থেকে দেশটির রাজধানী নুরসুলতানের উদ্দেশে যাচ্ছিল। পথে বিধ্বস্ত হয়ে পড়ে। এতে তাৎক্ষণিকভাবে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আলমাতি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকাল ৭টা ২২ মিনিটে বিমানটি উড্ডয়নের পর স্থানীয় সময় বিমানের ডানা একটি কনক্রিটের সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে দোতলা একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়ে পড়ে বিমানটি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে বিমানটির ১৫ আরোহী নিহত হয়েছেন বললেও পরে পাইলটসহ ১২ জন নিহত হয়েছেন বলে বিবৃতি দেন।

এখন পর্যন্ত প্রায় ৬০ জন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার কারণটি অস্পষ্ট। ঘটনাস্থলের কাছের এক রয়টার্সের সাংবাদিক জানিয়েছেন, এ সময় প্রচণ্ড কুয়াশা ছিল।

বিমান বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে একটি বিশেষ কমিটি গঠন করেছে দেশটির বিমান কর্তৃপক্ষ।

কাজাখস্তানের রাষ্ট্রপতি কাসিম-জোমার্ট তোকায়েভ শুক্রবার একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা