,

অমিত শাহ ‘টুকরে-টুকরে’ গ্যাংকে শিক্ষা দিতে চান

news-image

অনলাইন ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দিল্লির ‘টুকরে-টুকরে’ গ্যাংকে শিক্ষা দিতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অমিত শাহ। বিরোধী দল কংগ্রেসকে কাঠগড়ায় তুলে এমন কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ।

বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে শাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কংগ্রেস এই ‘টুকরে টুকরে গ্যাং’-এর নেতৃত্ব দিচ্ছে। হিংসা ছড়াচ্ছে। এদের উপযুক্ত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে।

সে বিষয়টা মাথায় রেখে দিল্লির ওই অনুষ্ঠান থেকে আগামী নির্বাচনে কংগ্রেসকে হারানোর ডাক দিয়েছেন দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহ অভিযোগ করে বলেন, সিএএ নিয়ে সংসদে আলোচনা হয়েছে। সে সময় কেউ (বিরোধী দল) কিছু বলেনি। যেই ওরা সংসদের বাইরে এসেছে মানুষকে ভুল পথে পরিচালনা করছে।

এ সময় উপস্থিত জনতার উদ্দেশে অমিত শাহ বলেন, আমি বলতে চাই আপনারা কংগ্রেসের নেতৃত্বে চলা টুকরে-টুকরে গ্যাংকে শাস্তি দিন। ওরাই দিল্লির হিংসার জন্য দোষী। দিল্লির মানুষের উচিত, ওদের শাস্তি দেয়া।

‘টুকরে-টুকরে’ শব্দ, ডানপন্থী শিবিরের একটা অস্ত্র, যা তারা বিরোধী এবং তার শরিকদের প্রতি আক্রমণের জন্য ব্যবহার করে। গত রোববার দিল্লির রামলীলা ময়দানের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কণ্ঠে একই কথা শোনা গিয়েছিল।

দেশব্যাপী চলা হিংসাত্মক আন্দোলনের জন্য কংগ্রেসকে দায়ী করে ওই জনসভায় মোদি বলেন, ‘কংগ্রেস এবং তার কিছু সহযোগী, শহুরে নকশালরা গুজব ছড়াচ্ছে- মুসলিমদের ডিটেনশন সেন্টারে পাঠানো হবে। কিন্তু কেউ ওদের ডিটেনশন সেন্টারে পাঠাচ্ছে না, আর ভারতে কোনো ডিটেনশন সেন্টারও নেই’।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা