শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্মিথময় প্রথম দিন বক্সিং ডে টেস্টের

news-image

স্পোর্টস ডেস্ক : বড়দিনের পর দিন বিখ্যাত বক্সিং ডে টেস্টে মুখোমুখী দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার ভোরে শুরু হওয়া এই টেস্টের প্রথম দিন স্টিভ স্মিথ ছড়ি ঘুরিয়েছেন কিউই বোলারদের ওপর।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে স্মিথের অপরাজিত ৭৭ রানের ইনিংসে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ চার উইকেট হারিয়ে ২৫৭ রান। স্মিথ ১৯২ বলে ৮টি চার ও ১টি ছয়ের মারে এই রান করেন। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার বার্ন্স সাজঘরে ফিরে গেলে ওয়ার্নার-লাবুশানে দলের হাল ধরেন।

ওয়ার্নার ৪১ রান করে সাজঘরে ফিরে গেলেও লাবুশানে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তার ব্যাট থেকে আসে ৬৩ রান। মাঝে ওয়েড ৩৮ রান করেন। ২৫ রান নিয়ে স্মিথের সঙ্গে অপরাজিত আছেন হেড।

কিউইদের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন কলিন ডি গ্র‍্যান্ডহোম। একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও নীল ওয়েগনার।