সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমাবর্তন থেকে বের করে দেওয়া হলো স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থীকে

news-image

নিউজ ডেস্ক : ভারতের পদুচেরি বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক পাওয়া এক শিক্ষার্থীকে সমাবর্তন অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভিন্নমতের কিছু বলতে পারেন এই শঙ্কায় তাকে সমাবর্তনে থাকতে দেওয়া হয়নি।

স্নাতকোত্তরে প্রথম হওয়া ওই শিক্ষার্থীর নাম রাবিহা আবদুরহিম। সোমবার সমাবর্তন শুরু হওয়ার কিছুক্ষণ আগে জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা তাকে অনুষ্ঠানস্থল থেকে বের হতে বলেন। খবর এনডিটিভির

পদুচেরি বিশ্ববিদ্যালয়ের ২৭তম সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সনদ ও স্বর্ণপদক তুলে দেন। রাবিহাকে বলা হয়েছিল, রাষ্ট্রপতি অনুষ্ঠান থেকে যাওয়ার পরই তিনি সমাবর্তন অডিটরিয়ামে আসতে পারবেন।

নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তার স্বর্ণপদক পরে প্রত্যাহার করেন রাবিহা আবদুরহিম। কেরালার এই তরুণী পাদুচেরি বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে