,

বুরকিনা ফাসোতে জঙ্গি হামলা, ৩১ নারীসহ নিহত ১২২

news-image

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে মঙ্গলবার এক জঙ্গি হামলায় ৩৫ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩১ জনই নারী। গত পাঁচ বছর ধরে যে সহিংসতা চলছে তার মধ্যে গতকালের হামলাটিকে সবচেয়ে প্রানঘাতী হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট।

এদিকে বুরকিনা ফাসোর সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের একটি সামরিক ঘাঁটি ও সইম প্রদেশের আরবিন্দা শহরে জঙ্গিরা দুটি হামলা চালালে সাত সেনা নিহত হয়েছেন। পরে প্রতিরোধের অংশ হিসেবে সেনাবাহিনী পাল্টা হামলা চালালে ৮০ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন।

আফ্রিকার অপর দুই দেশ মালি ও নাইজারের সঙ্গে সীমান্ত লাগোয়ো বুরকিনা ফাসোতে নিয়মিত হামলার ঘটনা ঘটনা ঘটে। ২০১৫ সালের পর থেকে নিয়মিত এই হামলায় দেশটির শত শত মানুষ নিহত হয়েছেন। ওই বছর দেশটির সাহেল অঞ্চলের গোটাটা জুরে সহিংসতা ও সশস্ত্র হামলার শুরু হয়।দেশটির সেনাবাহিনীর প্রধান এক বিবৃতিতে জানিয়েছেন, আরবিন্দার সামরিক ঘাঁটি ও বেসামরিক মানুষদের লক্ষ্য করে একটা বড় সশস্ত্র দল নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।’ মালি সীমান্তের কাছে আরবিন্দা শহরের ওই হামলা ও সেনাপ্রতিরোধ বেশ কয়েক ঘণ্টা স্থায়ী ছিল বলে দেশটির সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে।

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রক মার্ক কাবোরে হামলা নিয়ে বলেছেন, ‘আমাদের সেনাদের বীরোচিত পদক্ষেপের কারণে ৮০ সন্ত্রাসীকে ব্যর্থ করে দেয়া সম্ভব হয়েছে। তবে এই বর্বর হামলার কারণে ৩৫ জন বেসামরিক নাগরিককে প্রাণ দিতে হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী।’

জিহাদিদের হামলা-সহিংসতার কারণে বাড়ি ছেড়ে অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে দেশটির মানুষদেশটির যোগাযোগ মন্ত্রী ও সরকারের মুখপাত্র রেমিস দান্ডিজিনোউ পরে বলেছেন, মঙ্গলবারের ওই হামলায় যে ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন তাদের মধ্যে ৩১ জনই নারী। দেশটির প্রেসিডেন্ট বর্বর এই হামলার পর দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন বলেও জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা