সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডে সবাই আমাকে রাশিয়ান দেহব্যবসায়ী ভাবত : কাল্কি

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে নাম লেখানো কাল্কি কোয়েচলিনের শুরুটা মোটেও সুবিধার ছিলো না। পারিবারিকভাবে কোনও সাপোর্ট না থাকায় নানা ধরনের অপমান কিংবা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল কাল্কিকে। যার মধ্যে অন্যতম ছিল যৌন হেনস্থা। বারবার এই ঘটনার মুখোমুখি হতে হয়েছিল কাল্কিকে। বলিউডে এসেই কাজ পাননি, বহুপথ পাড়ি দিয়ে আজকের অবস্থানে এসেছেন তিনি। অন্তঃসত্ত্বা কাল্কি সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন।

তিনি জানান, আমার কাছে আট-নয় মাস কোনও কাজ ছিল না। কেউ আমাকে অভিনয়ের জন্য সিনেমাতে নিতেই চাইত না। তারপর ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানিতে অভিনয় করি আমি। আমাকে সরাসরি কেউ যৌন হেনস্থা করেননি, কিন্তু অন্যভাবে করেছে কিংবা করার চেষ্টা করেছে। একজন প্রযোজক আমাকে বলেছিলেন একরাত তার সঙ্গে কাটাতে। আমি তাকে মুখের উপর না বলে দিই।

যৌন হেনস্থা নিয়ে কাল্কি আরও জানান, আমাকে যৌন হেনস্থা করা হয়েছে বারবার। যখন আমি হলিউডে গিয়েছিলাম, সেখানেও হেনস্থার শিকার হই। আর বলিউডে এসেই শুরুতে সবাই আমাকে ভাবে- আমি নাকি রাশিয়ান দেহব্যবসায়ী। আমার ডেভ-ডি সিনেমা দেখে অনেকে বলেছিলেন যে তুমি কি রাশিয়ান দেহব্যবসায়ী? তখন কাল্কি তাদের স্পষ্ট জানিয়ে দিতেন যে, তিনি রাশিয়ান নন, আর তাকে যা ভাবা হচ্ছে- তা ভুল। সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে