,

সূচি প্রকাশ হলো আয়ারল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজের

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী বছর মে মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে আয়ারল্যান্ড। সফরকারীদের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজও খেলবেন তারা। তবে সেই সূচি চূড়ান্ত করা হয়নি।

ক্রিকেট আয়ারল্যান্ডের (সিআই) ওয়েবসাইটে জানানো হয়েছে, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ১৪ মে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১৬ ও ১৯ মে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে স্টরমন্টে।

আয়ারল্যান্ড সফরে একটি টেস্ট খেলার কথাও ছিল বাংলাদেশের। তবে আর্থিক সমস্যার কারণে সেটি বাতিল ঘোষণা করেছে সিআই। এর পরিবর্তে টাইগারদের সঙ্গে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে চান তারা।

সবকটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে ইংল্যান্ডে। কারণ এ সময়ে নিজেদের আন্তর্জাতিক ভেন্যুগুলোর মান উন্নতি ও সংস্কার করবে আয়ারল্যান্ড। তাই টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত করা হয়নি। তবে মে মাসের শেষ দিকে সিরিজটি মাঠে গড়াতে পারে। আগামী জানুয়ারিতে সূচি ও ভেন্যু প্রকাশ করা হবে।

এ জাতীয় আরও খবর

১৪ বছরেও শেষ হয়নি ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

এআই দিয়ে ভুয়া সংবাদ, ২৯ ক্লড অ্যাকাউন্ট বন্ধ

জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাক্ষ্যের আগে হুমকি, প্রলোভনের অভিযোগ

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী