,

পুলিশ হলেন কেয়া!

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয় ছেড়ে পুলিশ হয়েছেন চিত্রনায়িকা কেয়া। এর চার বছর আগে নায়িকা চরিত্রে সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভাবছেন কেমনে পুলিশ হলেন? আসলেই ‘ইয়েস ম্যাডাম’ নামক একটি চলচ্চিত্রে তাকে এই ভূমিকায় দেখা যাবে।

এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন শিপন মিত্র। সিনেমায় অভিনয় প্রসঙ্গে কেয়া বলেন, আসলে দীর্ঘ চারবছর পর অভিনয়ে ফিরলাম। সবশেষ ‘ব্ল্যাকমানি’ সিনেমায় অভিনয় করেছিলাম। ভালোই লাগছে নতুন এ কাজটি করে। ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে আমাকে।

‘ইয়েস ম্যাডাম’ সম্পর্কে চিত্রনায়ক শিপন মিত্র বলেন, রাজধানীর হাতিরঝিলে প্রিয়াংকা শুটিং হাউজে এর কাজ শুরু হয়েছে। তীব্র শীতের মধ্যে কেয়ার সঙ্গে শুটিং করছি। ছবিটির গল্প দারুণ। সিকোয়েন্সের পাশাপাশি অ্যাকশন দৃশ্যেরও কাজ চলছে।

জানা গেছে, ‘ইয়েস ম্যাডাম’ ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। আর ছবিটি পরিচালনা করছেন রকিবুল আলম রকিব।

নির্মাতা বলেন, প্রিয়াংকা শুটিং হাউজের পর ৩০০ ফিটের আসিয়ান সিটিতে শুটিং করার পরিকল্পনা রয়েছে। এরপর ডিপজল ভাইয়ের বাড়িতে টানা শুটিং চলবে। সমাজে মাদক ও নানা অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করা নিয়ে এই সিনেমার প্রেক্ষাপট।

ছবিটিতে কেয়া-শিপন ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, আমিন খান, রেসি, আমান রেজা, রেবেকাসহ অনেকে। এটি প্রযোজনা করছে টুঙ্গিপাড়া চলচ্চিত্র।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর