,

কম্বল নিয়ে মাঝরাতে যৌনকর্মীদের কাছে হাজির নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : ঘন কুয়াশা। কয়দিন তো সূর্যের দেখাই মেলেনি। দিনের বেলায় মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে চলছে গাড়ি। অর্থাৎ কনকনে শীতে কাঁপছে পুরো দেশ। এই অবস্থায় সবচেয়ে কষ্টে রয়েছেন পথে থাকা গরীব মানুষেরা। এরই মধ্যে মাঝরাতে সুবিধাবঞ্চিন ও যৌনকর্মীদের হাতে কম্বল তুলে দিলেন বসিরহাটের সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান।

কম্বল বিতরণের সময় নুসরাতকে দেখা যায়, বাচ্চাদের কম্বল মুড়ে দিয়ে তিনি জড়িয়ে ধরছেন। ফুটপাতবাসীদের দেওয়া সেই কম্বল বিতরণ মুহূর্তে তার স্বামী নিখিল জৈনকেও দেখা যায়।

সেই ভিডিও ইন্টস্টাগ্রামে আপলোড করে নুসরাত লিখলেন, ‘প্রত্যেক উৎসবই আনন্দ, খুশি নিয়ে আসে। এই খুশি ও আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়া উচিত।’

প্রসঙ্গত, ব্যতিক্রমী মানসিকতার প্রমাণ তিনি আগেই দিয়েছেন। কখনও উৎসবের আনন্দ পথশিশুদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তো, আবার কখনও বা দীপাবলি উপলক্ষে দুর্গতদের বস্ত্র বিলি করেছেন। তৃণমূলের তারকা সাংসদ মুসলিম ধর্মাবলম্বী হয়ে বিয়ে করেছেন হিন্দু প্রেমিককে। সিঁদুর পরেছেন। লোকসভায় গিয়ে স্পিকারের পায়ে হাত দিয়ে প্রমাণ করেছেন। স্টারডমের বাইরে গিয়ে মিশে গিয়েছেন বসিরহাটের মানুষদের সঙ্গে।

https://www.instagram.com/tv/B6Xb8g_n8FP/?utm_source=ig_embed

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর