,

বিধানসভা নির্বাচনে কংগ্রেস জোট এগিয়ে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাঁচদফা ভোটের পর ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল সোমবার (২৩ ডিসেম্বর) ঘোষণা করা হচ্ছে। এতে দেখা যায়, মুক্তি মোর্চা অর্থাৎ জেএমএম ও কংগ্রেস জোট কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির থেকে এগিয়ে রয়েছে।

সকাল ১১টা পর্যন্ত ফলাফলে এমনটাই দেখা গেছে। এর আগে সকাল ৮টায় ২৪টি জেলা সদর দফতরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটের গণনা শুরু হয়।

বিধানসভার মোট আসন সংখ্যা ৮১। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠতার আসন হল ৪১। এই মুহূর্তে বিজেপি ৩০, জেএমএম ও কংগ্রেস জোট ৪০ আসনে এগিয়ে রয়েছে।

এর আগে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শুরু হয় ৩০ নভেম্বর; যা শেষ হয় ২০ ডিসেম্বর।

এদিকে তিনটি বুথ ফেরত জরিপের প্রতিটিতেই বলা হয়েছে, ঝাড়খণ্ডে ক্ষমতা হারাতে যাচ্ছে বিজেপি। জিতবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), রাষ্ট্রীয় জনতা দল এবং কংগ্রেস জোট। এখন ওই বাক্য-ই ঠিক হয় কিনা তাই দেখার পালা।

এবার বিজেপির সঙ্গী হয়ে ঝাড়খণ্ড নিবাচনে অংশ নিয়েছে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন। ২০১৪ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ৩৭টি আসন, ৫টিতে জিতেছিল অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন। মাত্র ৬টি আসনে জয় পেয়েছিল কংগ্রেস।

এবারের নির্বাচনে নজরকাড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস, তার পূর্বসূরী হেমন্ত সোরেন, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি সুদেশ মাহাতো এবং ঝাড়খণ্ড বিকাশ মোর্চার বাবুলাল মারাণ্ডি।

এদিকে হারের ইঙ্গিত পাওয়া গেলেও ২০১৪ সালের ফলাফলেরই পুনরাবৃত্তি হবে বলে আশাবাদী বিজেপি। ঝাড়খণ্ড বিজেপির সাধারণ সম্পাদক দীপক প্রকাশ বলেন, আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো। আমাদের সরকারের ভালো কাজের জন্য ভরসা রেখেছে মানুষ।

তবে জেএমএম-এর সাধারণ সম্পাদক বিনোদ পাণ্ডে বলেন, মহাজোট সংখ্যাগরিষ্ঠতা পাবে। বিজেপি সরকারের ওপর হতাশ সাধারণ মানুষ।

বিরোধী জোটের পক্ষ থেকে হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে তুলে ধরা হয়েছে। তিনি তিনবারের মুখ্যমন্ত্রী শিবু সোরেনের ছেলে। ২০১৩ এবং ২০১৪ এই পদে ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর