সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিভারপুল ইউরোপের চ্যাম্পিয়ন

news-image

স্পোর্টস ডেস্ক : দোহায় ফিফা ক্লাব বিশ্বকাপ ২০১৯ এর ফাইনালে ফ্লেমেঙ্গোকে হারিয়ে লিভারপুল (রবার্তো ফিরমিনোর গোলে) চ্যাম্পিয়ন হয়েছে (১-০)। লিভারপুল ইউরোপের চ্যাম্পিয়ন। আর ফ্লেমেঙ্গো কোপা লিবারটাডোরেসের শিরোপাধারী (দক্ষিণ আমেরিকা অঞ্চলের)। ক্লাব বিশ্বকাপে আঞ্চলিক চ্যাম্পিয়নরাই অংশ নেয়।

খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে গোলশূন্য থাকে লিভারপুল ও ফ্লেমেঙ্গো। অতিরিক্ত ৩০ মিনিটে খেলা গড়ায়। ফিরমিনো সাদিও মানের পাস থেকে বল পেয়ে গোল করেন (অতিরিক্ত সময়ের ৯ম, ৯৯ মিনিট)। ফ্লেমেঙ্গো গোলের সুযোগ পেয়েছিল।

তবে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার চীনের প্রাচীর হয়ে ছিলেন। মজার ব্যাপার হচ্ছে, অ্যালিসন বেকারও ব্রাজিলিয়ান। আর গোল করেছেন লিভারপুলের ব্রাজিলের ফুটবলার ফিরমিনো। ফ্লেমেঙ্গো ব্রাজিলের প্রসিদ্ধ ক্লাব। এই ফ্লেমেঙ্গো কোপা লিভারটাডোরেসের ফাইনালে আর্জেন্টিনার রিভার প্লেটকে হারিয়েছিল (২-১)।

ইয়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুল এখন চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জয় করল। ক্লপে অনেক কিছুই পেল লিভারপুল। এই প্রথম তারা ক্লাব বিশ্বকাপ জয় করার কৃতিত্ব দেখাল।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে