,

নোবেলের বিরুদ্ধে আবারও অভিযোগ

news-image

বিনোদন প্রতিবেদক : ‘সারেগামাপা’খ্যাত গায়ক মাঈনুল আহসান নোবেল। প্রতিযোগিতার সুবাদে দুই বাংলায় তিনি দারুণ জনপ্রিয়। তাকে নিয়ে শোবিজ পাড়ায় এরই মধ্যে বেশ ক’বার সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। এবার তার বিরুদ্ধে গান চুরির অভিযোগ উঠেছে।

সাবেক ব্যান্ড ‘অ্যাবাউট ডার্ক’-এর গান চুরি করে নিজের নামে চালিয়েছেন বলে নোবেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অবশ্য এরই মধ্যে তিনি ‘দেশ’ শিরোনামের গানটি ইউটিউব থেকে সরিয়ে নেন। এর আগে, গত বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউবে গানটি প্রকাশ করেন নোবেল। সেখানে তিনি গানের কথা ও সুর নিজের বলে উল্লেখ করেন।

অ্যাবাউট ডার্ক ব্যান্ডের গিটারিস্ট ও প্রতিষ্ঠাতা সদস্য এরফান আহমেদ পূর্ণ বলেন, ‘গানটি ২০০৫ সালে আমাদের গিটারিস্ট নাসির উল্লাহ ভাইয়ের লেখা। ২০১৬ সালে গানটিতে দুটি লাইন যোগ করে নোবেল। তাকে ব্যান্ড থেকে বের করে দেওয়ার পর আমরা ওই দুই লাইন বাদ দিয়ে “তুমি’ শিরোনামে গানটি চলতি বছর জানুয়ারিতে প্রকাশ করি। এক বছর আগেও নোবেল গানটি নিজের বলে প্রকাশ করে। তখনও আলোচনার পর গানটি সরিয়ে নিতে বাধ্য হয় সে।’

তিনি আরও বলেন, ‘এবার প্রকাশ করেছে আমাদের প্র্যাকটিস ভার্সন। ফেসবুকে বিষয়টি জানিয়ে আমরা একটি পোস্ট করি। এরপর সে গানটি সরিয়ে নেয়। চুরির অভিযোগ তোলার পর নাসির উল্লাহ ভাইয়ের ফেসবুক আইডি রিপোর্ট করে বন্ধ করে দেয় নোবেল ভক্তরা। আমার আইডিও আছে ঝুঁকিতে।’

এই অভিযোগের বিষয়ে জানতে নোবেলের মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর