সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ধর্মীয় অবমাননা : অধ্যাপকের মৃত্যুদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেওয়ায় এক বিশ্ববিদ্যালয় অধ্যাপককে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত।

শনিবার পাঞ্জাবের মুলতানের ওই অধ্যাপককে এ দণ্ড দেওয়া হয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ২০১৩ সালের মার্চে গ্রেফতার করা হয় জুনায়েদ হাফিজকে (৩৩) নামের এই অধ্যাপককে।

রায়কে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ মন্তব্য করে হাফিজের আইনজীবী আসাদ জামাল বলেছেন, আমরা রায়ের বিরুদ্ধে আপিল করব।

শনিবার রায় ঘোষণা উপলক্ষে মুলতানের আদালত চত্বর ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মৃত্যুদণ্ড ঘোষণার পর পরই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সহকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে ‘ধর্ম অবমাননা’ আইনে এর আগে ২০১৭ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয় এক ব্যক্তিকে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে