,

পৌর মেয়রের উদ্যোগ আখাউড়ায় এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিশেষ ক্লাস শুরু

ssc exam 6নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌর সভার ব্যবস্থাপনায় আসন্ন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিশেষ ক্লাস ও মডেল টেস্ট কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বার্থে পৌর মেয়র তাকজিল খলিফা কাজল এই কর্মসূচির আয়োজন করেন। পরীক্ষার আগ পর্যন্ত এ কার্যক্রম চলবে।
সোমবার সকাল ১০টায় পৌর কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন বরেন্য শিক্ষাবিদ ও লাকসাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মেরাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব।
পৌর সচিব আজম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাছরিন নবী স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত বণিক, প্রভাষক সৌমিত্র সাহা, মহিউদ্দিন মামুন এবং শিক্ষার্থী রাকিবা খাতুন অয়ন প্রমুখ। সভা পরিচালনা করেন সাংবাদিক সমীর চক্রবর্তী।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, প্রতি রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত পৌর সভা প্রাঙ্গনে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা এই কোর্স পরিচালনা করা হবে। ইতিমধ্যে অর্ধশতাধিক শিক্ষার্থী এ কার্যক্রমে যুক্ত হয়েছেন।
পৌর মেয়র তাকজিল খলিফা কাজল জানান, গত বছর এইচ.এস.সি পরীক্ষায় আখাউড়া থেকে মাত্র ১ জন জিপিএ-৫ পেয়েছে। একজন অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। বিশেষ ক্লাশ এবং মডেল টেষ্টের মাধ্যমে তাদের মুল পরীক্ষার জন্য প্রস্তুত করা হবে। তাছাড়া মডেল টেষ্টে ভালো করা শিক্ষার্থীদের পুরষ্কারের ব্যবস্থাও  করা হবে।
 পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে পৌর সভা প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি হবে। এ উপলক্ষে ‘ভিশন টুয়েন্টি ২৪’ ঘোষণা করেছেন পৌর মেয়র তাকজিল খলিফা কাজল। সেলক্ষে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে ইতিমধ্যে শুদ্ধভাবে পবিত্র কুরআন শিক্ষা, স্পোকেন ইংলিশ এবং এই বিশেষ ক্লাশে ২ শতাধিক শিক্ষার্থী যুক্ত হয়েছেন। তাছাড়া বিনামূল্যে কম্পিউটার এবং সেলাই প্রশিক্ষণ কোর্স শুরুর ঘোষনাও দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ