সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপি করিম ফিরবেন, নাকি…

news-image

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার একসময়ের বেশ জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। এই সময়ে এসে তাকে দেখা যায় না বললেই চলে। এখন নাটক-সিনেমা থেকে নিজেকে দূরে রেখেছেন অপি করিম। তবে দেশিয় ভক্তরা এখনো তার অপেক্ষায়। কবে তিনি ফিরবেন।

অপির কাছে জানতে চাওয়া হয়, আপনি কি ফিরবেন? উত্তরে অভিনেত্রী বলেন, বিশেষ দিনগুলোতে অবশ্যই আমাকে দেখতে পাবেন। তবে আগের মত আর নিয়মিত কাজ করবো না। কারণ এখন আমি ভিন্ন পেশায় ব্যস্ত।

বর্তমান ব্যস্ততা নিয়ে অপি বলেন, আসলে মূল পেশায় আছি। ছোট বেলা থেকে স্বপ্ন ছিল শিক্ষক হবো। সেই স্বপ্ন আঁকড়ে সফল হয়েছি। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছি। আসলে স্থাপত্য শিক্ষার জায়গাটা পুরোপুরি আমারই জায়গা। নিজেকে একজন স্থপতি হিসেবে দেখবো সে স্বপ্নটা বহুদিনের। তাই হয়েছি।

শোনা গেছে, এনামুল করিম নির্ঝরের সঙ্গে আপনার বিচ্ছেদের গুঞ্জন। এই প্রসঙ্গে অপি বলেন, গুঞ্জন তো গুঞ্জনই। এসব নিয়ে আসলে বলার কিছু নেই। সমালোচকদের কাজই সমালোচনা করা। তারা তাদের কাজ করছে আর আমি আমার কাজ নিয়ে ব্যস্ত।

আসলে এখন বিশ্ববিদ্যালয়ে আমাকে ফুলটাইম সময় দিতে হচ্ছে। এছাড়া আমার একটি আর্টি ক্যালসার অফিস রয়েছে। সবমিলিয়ে নাটক কমিয়ে দিয়েছি।

সর্বশেষ চলতি বছরের ১৮ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে নাট্যম রেপার্টরির ষষ্ঠ প্রযোজনায় ‘ডিয়ার লায়ার’ নাটকে মঞ্চে অভিনয় করতে দেখা গেছে অপিকে। মার্কিন লেখক জেরোম টিমোথি কিল্টির মূল লেখা থেকে বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। নির্দেশনা দিয়েছেন আইরিন পারভিন। এই নাটকে অপি করিম ছিলেন ব্রিটিশ অভিনেত্রী প্যাট্রিক ক্যাম্পবেল স্টেলা। এছাড়া এতে অপির সাথে মঞ্চ ভাগ করেন শক্তিমান অভিনেতা আতাউর রহমান।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে