,

ভীম সেনার নেতৃত্বে দিল্লিতে বিক্ষোভ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জুমার নামাজ শেষে বিক্ষোভ করেছে ভারতের নতুন নাগরিকত্ব আইনের বিরোধিরা। নামাজের পরপরই ভীম সেনার প্রধান চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে কয়েক হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন শুরু করেন।

আজ শুক্রবার সকাল থেকেই দিল্লির জামে মসজিদের বাইরে পুলিশি নিরাপত্তা বাড়ায় সরকার। কিন্তু তা উপেক্ষা করেই বিক্ষোভকারীরা রাস্তায় নামেন।

বার্তা সংস্থা এএনআই’র একটি প্রতিবেদনে বলা হয়, জুমার নামাজের পর সংবিধানের অনুলিপি হাতে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন চন্দ্রশেখর আজাদ। এ কর্মসূচিতে বেশ কিছু রাজনৈতিক দলের নেতারাও যোগ দেন।

দিল্লির পুলিশ জানিয়েছে, বিক্ষোভের আশঙ্কায় দিল্লির জামে মসজিদের বাইরে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। ধর্মীয় স্থানে বিক্ষোভ প্রদর্শন বেআইনি হলেও কড়া পদক্ষেপের পথে যায়নি পুলিশ। তবে পরিচয়পত্র দেখিয়ে মুসল্লীদের মসজিদের ভেতর ঢোকানো হচ্ছিল, এ সময় বিক্ষোভকারীরাও প্রবেশ করে বলে দাবি পুলিশের।

দিল্লির পুলিশ আরও জানায়, সংবিধানের অনুলিপি হাতে চন্দ্রশেখর আজাদ রাস্তায় নামলে তাকে সেখান থেকে সরে যেতে অনুরোধ করা হয়। কারণ, জামে মসজিদের পাশের এলাকায় বিক্ষোভ প্রদর্শন করার অনুমতি দিয়েছিল প্রশাসন।

কয়েক দিন ধরে নাগরিকত্ব আইনের বিরোধিতায় উত্তাল দিল্লি। গত বুধবার জামে মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারিও এই আইনের বিরোধিতায় সরব হন।

সংবাদ মাধ্যমকে শাহি ইমাম বলেন, ‘নাগরিকত্ব বিল নিয়ে ভারতীয় মুসলিমদের শঙ্কার কোনো কারণ নেই। গণতান্ত্রিক উপায়ে কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদের অধিকার সংবিধান আমাদের দিয়েছে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা