,

লেডি গাগা সর্বশেষ কবে গোসল করেছেন জানেন না!

news-image

বিনোদন ডেস্ক : সাতটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের মালিক তিনি। শুধু তাই নয়, একটি অস্কারসহ নয়টি গ্র্যামি অ্যাওয়ার্ডও তার দখলে। তিনি হলেন টাইম ম্যাগাজিনের জরিপে বছরের সেরা প্রভাব বিস্তারকারী নারী ও মার্কিন পপতারকা লেডি গাগা।

তবে এ গায়িকা তার মিউজিক ক্যারিয়ার নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছেন যে, সর্বশেষ কবে গোসল করেছেন, তা মনে নেই তার। এ কথাটি তিনি নিজেই টুইটারে জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার নিজের টুইটার অ্যাকাউন্টে তার ব্যক্তিগত সহকারীর সঙ্গে কথোপকথন তুলে ধরে ‘শ্যালো’ খ্যাত এই গায়িকা লেখেন, ‘আমার ব্যক্তিগত সহকারী জানতে চেয়েছিল, আপনি শেষ কবে গোসল করেছেন? আমি উত্তরে বলেছি, মনে নেই।’

বিশ্বসংগীতের সবচেয়ে বেশি বিক্রিত অ্যালবামের শিল্পীদের একজন লেডি গাগা। বর্তমানে খুব ব্যস্ত সময় পার করছেন এই গায়িকা। তার কারণ খুব শিগগিরই বের হতে যাচ্ছে তার ষষ্ঠ অ্যালবাম। এই প্রকাশিতব্য অ্যালবাম ঘিরেই তার যত ব্যস্ততা।

এর আগে চলতি মাসের শুরুতে ইউটিউবের নিকি টিউটোরিয়ালস চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌন্দর্যবিষয়ক ব্র্যান্ড, ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা পরিকল্পনার কথা শেয়ার করেন লেডি গাগা।

গত ৪ ডিসেম্বর প্রকাশিত ওই ভিডিওতে লেডি গাগা বলেন, ‘আমি আরও গান চাই। এ জীবনে গান থেকে অবসরের কোনো পরিকল্পনা নেই। আমি আরও সিনেমায় অভিনয় করতে চাই। আমার মেকআপ কোম্পানি হাউস ল্যাবরেটরিজকে অনেক অনেক বড় দেখতে চাই। আর সন্তানের মা হতে চাই।’

এসব কবে হবে-জানতে চাইলে উত্তরে আত্মবিশ্বাসী গাগা বলেন, ‘আগামী ১০ বছরের মধ্যে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর