সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রণব মুখার্জির মেয়ে আটক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন পাসের প্রতিবাদে যখন উত্তাল ভারত তখন পুলিশের হাতে আটক হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি।

আজ শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির সামনে থেকে শর্মিষ্ঠা মুখার্জিকে আটক করা হয়।

বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার দুপুরে ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন পাসের প্রতিবাদে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির সামনে দিল্লি কংগ্রেসের নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ করছিলেন শর্মিষ্ঠা মুখার্জি। এ সময় পুলিশ তাকে গ্রেফতার করে। তার সঙ্গে দলটির অন্তত ৫০ নারীকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, প্রধান শর্মিষ্ঠা দিল্লি কংগ্রেসের নারী ইউনিটের প্রধান।

নিজের আটকের কথা টুইটারে নিজেই জানিয়েছেন শর্মিষ্ঠা মুখার্জি।

তিনি টুইটে লেখেন, আমাদের আটক করে মন্দির মর্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিল্লিসহ অন্তত দশটি রাজ্যের তেরোটি শহর।

বিক্ষোভ দমাতে দেশটির রাজধানী দিল্লিসহ কয়েকটি রাজ্যে বিভিন্ন নিষেধাজ্ঞা ও ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।

বৃহস্পতিবার ১৪৪ ধারা ভাঙার শপথ নিয়ে রাজ্যে রাজ্যে রাজপথে নেমে এসেছে কয়েক লাখ প্রতিবাদী জনতা। এসময় পুলিশের গুলিতে বেঙ্গালুরু ও লখনৌ রাজ্যে তিনজন নিহত হয়েছেন।

এছাড়াও ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, বৃহস্পতিবার দিল্লিতে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। এর মধ্যে রয়েছেন বিরোধীদলীয় নেতা ডি রাজা, সীতারাম ইয়েচুরী, নীলোৎপল বসু, বৃন্দা করত, অজয় মাকেন, সন্দ্বীপ দিক্ষিত প্রমুখ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে