,

চার বছর পর শুটিংয়ে কেয়া

news-image

বিনোদন প্রতিবেদক : মাত্র ১৪ বছর বয়সে ঢাকাই চলচ্চিত্রে এসেছিলেন চিত্রনায়িকা কেয়া। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ ছবি দিয়ে শুরুতেই দারুণ প্রশংসিত হন। ওই ছবিতে তার বিপরীতে ছিলেন রিয়াজ ও আমিন খান।

এরপর প্রায় ৩০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন চিত্রনায়িকা হিসেবে। কাজ করেছেন প্রায় ৯০টির মতো বিজ্ঞাপনেও। তবে সময়ের স্রোতে নানা কারণে নিজেকে আড়ালে নিয়ে যান এই সুহাসিনী নায়িকা। সর্বশেষ ২০১৫ সালে তাকে দেখা গিয়েছিলো সাইমন সাদিকের বিপরীতে ‘ব্ল্যাকমানি’ সিনেমায়।

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া অনেকদিন থেকেই বড় পর্দা থেকে দূরে রয়েছেন। সর্বশেষে ২০১৫ সালে কেয়া অভিনীত ‘ব্ল্যাকমানি’ ছবিটি মুক্তি পায়। কিন্তু বড় পর্দার ক্যামেরার বাইরে তিনি চার বছর থেকে।

সুখবর হচ্ছে, দীর্ঘ চার বছর পরে সিনেমার শুটিংয়ে ফিরলেন কেয়া। গতকাল (১৮ ডিসেম্বর) থেকে ‘ইয়েস ম্যাডাম’ নামের নতুন একটি সিনেমায় অভিনয় শুরু করেছেন তিনি। শুটিং চলছে রাজধানীর হাতিরঝিলের পাশে অবস্থিত প্রিয়াংকা শুটিং হাউজে। তার সঙ্গে আরও শুটিংয়ে অংশ নিচ্ছেন নায়ক শিপন মিত্র।

কেয়া বলেন, ‘গতকাল সকাল থেকে শুটিং করছি নতুন সিনেমার। প্রচুর শীত পড়েছে আজ। আমার সঙ্গে শিপন ও শুটিংয়ে অংশ নিয়েছেন। ছবির গল্পের প্রেক্ষাপট এবং নিজের চরিত্র সবকিছু পারফেক্ট মনে হচ্ছে। এখানে আমি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছি। অনেক ভালো লাগছে শুটিং করতে। ’

‘ইয়েস ম্যাডাম’ ছবিতে দেখা যাবে সমাজে মাদক ও নানা অবক্ষয়ের বিরুদ্ধে লড়তে দেখা যবে কেয়াকে। সমাজকে বদলে দিতে সবসময় সচেষ্ট থাকেন। রকিবুল ইসলাম রাকিব পরিচালিত এই ছবিতে কেয়া-শিপন ছাড়াও আরও অভিনয় করছেন অমিত হাসান, আমিন খান, রেসি, আমান রেজা, রেবেকা প্রমুখ।

ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লা জহির বাবু। নির্মাতা জানান, আগামীকাল ৩০০ ফিটের আসিয়ান সিটি শুটিং করবো সকাল থেকে। তারপর ডিপজলের বাড়িতে টানা শুটিং চলবে জানুয়ারি ১০ তারিখ পর্যন্ত। ‘ইয়েস ম্যাডাম’ ছবিটি নির্মিত হচ্ছে করছে টুংগীপাড়া চলচ্চিত্রের ব্যানারে। আর ছবিটি প্রযোজনা করছেন মো.মিটু সিকদার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর