,

এবার মুখ খুললেন প্রিয়াঙ্কাও

news-image

বিনোদন ডেস্ক : ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে এবার সরব হলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়রা। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শুরু থেকেই নাগরিকত্ব আইন নিয়ে সরব বলিউডের তারকা। আবার অনেকের নীরবতা নিয়েও সমালোচনা উঠছে।

এতদিন সিএএ বা এনআরসি নিয়ে মুখ খোলেননি প্রিয়াঙ্কা চোপড়া। বিলটি পাশ হয়ে আইনে রূপ নেয়া পর্যন্তও চুপ ছিলেন তিনি।

তবে আইনটির প্রতিবাদে বিক্ষোভরত জামিয়া মিলিয়ার শিক্ষার্থীরা হামলার শিকার হলে আর নীরব থাকতে পারলেন না এই নায়িকা।

এক টুইটার বার্তায় দেশি গার্ল জানান, ‘যে দেশে গণতন্ত্র এখনো বহাল, সেখানে একজন নাগরিক শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবেন এবং তার ওপর হিংসাত্মক আক্রমণ হবে, এটা অন্যায়। প্রত্যেকটি কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটি কণ্ঠস্বরই দেশ বদলের রাস্তাকে সুগম করবে।’

এর আগে নাগরিকত্ব আইন এবং ছাত্রদের ওপর হামলার প্রতিবাদ জানান মহেশ ভাট, অনুরাগ কাশ্যপ, মনোজ বাজপেয়ি, রাজকুমার রাও, রিতেশ দেশমুখ, অনুভব সিনহা, পরিনীতি চোপড়া, তাপসী পান্নু, কঙ্কণা সেনশর্মা, সুধীর মিশ্র, দিয়া মির্জা, আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশল, রিচা চাড্ডা, রেভাথি, সিদ্ধার্থ, স্বরা ভাস্কর, সায়ানী গুপ্তা, হুমা কোরেশির মতো একের পর এক অভিনেতা, অভিনেত্রী, পরিচালকেরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর