সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরিকত্ব আইন নিয়ে নুসরাতের টুইট ভাইরাল!

news-image

বিনোদন ডেস্ক : ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন পাস হওয়ার সঙ্গে সঙ্গে দেশটিতে প্রবল বিরোধিতার সৃষ্টি হয়েছে। টালিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান থেকে শুরু করে ভারতের অনেকই এর বিরোধিতা করেছেন। তারই ধারাবাহিকতায় এবার আইনটির বিরোধীতা করে একটি টুইট করেছেন অভিনেত্রী নুসরাত জাহান। এরই মধ্যে সেই টুইট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

টুইটারে নায়িকা নুসরাত লেখেন, ‘লোকসভায় নাগরিকত্ব সংশোধন আইনের বিরোধিতা করে ভোট দেওয়ার পরে আমি এনআরসির বিরুদ্ধে আমাদের নেতার (মমতা) সঙ্গে রাস্তায় শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিয়েছি। আমি চাই, সবাই শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ করুক। জনসাধারণের কাছে আমার অনুরোধ, আপনারা এর বিরোধিতা করুন, তবে আইন নিজেদের হাতে তুলে নেবেন না।’

এদিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ও নাগরিকত্ব সংশোধন আইনের বিরোধিতা করছেন। বেশ কিছুদিন ধরে রাস্তায় থেকে প্রতিবাদ মিছিল করছেন মমতা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী