,

দিল্লির পর এবার কর্নাটকে ১৪৪ ধারা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিক্ষোভের জেরে উত্তর-পূর্ব দিল্লির পর এবার কর্নাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরুসহ বিভিন্ন স্থানে কারফিউ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ২১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বেঙ্গালুরুতে ১৪৪ ধারা জারি থাকবে বলে বুধবার পুলিশ কমিশনার ভাস্কর রাও ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অনুমতি ছাড়াই বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। বিভিন্ন বিক্ষোভ-মিছিল থেকে বিক্ষোভকারীদের ছোড়া পাথরে মানুষ আহত হচ্ছে, সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা ১৪৪ ধারা জারি করে কোনো মিছিল কিংবা সমাবেশ করতে না দেয়ার পদক্ষেপ নিয়েছি।

দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ে পুলিশি অভিযানের বিরুদ্ধে গত কয়েকদিন থেকে বেঙ্গালুরুতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। বৃহস্পতিবার নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং এনআরসি নিয়ে একাধিক সংগঠনের পক্ষ থেকে শহরে বিক্ষোভ কর্মসূচি নেয়া হয়েছিল।

এতে কংগ্রেস, এনসিপি এবং সিপিআই(এম)-সহ বামপন্থী দলগুলো সমর্থন জানিয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় এ বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। এছাড়া শুক্রবার সন্ধ্যায়ও বেঙ্গালুরুর কলেজ শিক্ষার্থীরা একটি সমাবেশ ডেকেছিল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা