,

ক্ষমতা কি ছাড়তে হচ্ছে ট্রাম্পকে?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের আগেও দুজন প্রেসিডেন্ট প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও তাদের কাউকেই ক্ষমতা ছাড়তে হয়নি।

যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে এবার হাউসে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এখন তিনি সিনেটে বিচারের মুখোমুখি হবেন, সেখানেই সিদ্ধান্ত নেয়া হবে তিনি পদে থাকতে পারছেন কিনা।

বিবিসির খবরে বলা হয়েছে, দুটি অভিযোগে তার বিরুদ্ধে ভোটাভুটি হয়েছে। তা হচ্ছে, তিনি ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের কাজ বাধাগ্রস্ত করেছেন।

দলীয় সিদ্ধান্ত অনুসারেই ভোট দিয়েছেন কংগ্রেস সদস্যরা। ডেমোক্র্যাটসরা অভিযোগের পক্ষে এবং রিপাবলিকানরা বিরুদ্ধে ভোট দিয়েছেন।

যখন ভোটাভুটি হতে যাচ্ছিল, প্রেসিডেন্ট ট্রাম্প তখন একটি প্রচার সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন।

মিশিগানের ব্যাটল গ্রিকের সমাবেশে তিনি বলেন, যখন আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করছি, যখন মিশিগানের হয়ে লড়াই করছি, তখন কংগ্রেসের উগ্র বামপন্থীরা হিংসা ও ঘৃণার বশবর্তী হয়ে কোথায় যাচ্ছে, তা আপনারা দেখতে পাচ্ছেন।

এক বিবৃতিতে হোয়াইট হাউস বলছে, সিনেটের বিচারে অভিযোগ থেকে তিনি পুরোপুরি নিষ্কৃতি পাবেন। এ ব্যাপারে প্রেসিডেন্টের আত্মবিশ্বাস রয়েছে।

ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্যরা বুধবার কার্যপ্রণালীঘটিত ইস্যুতে ভোটের আহ্বান করলে বুধবার এই প্রক্রিয়াটি শুরু হয়েছে।

পরে অভিশংসন শুরুর রুলের ওপর একটি ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিশংসন অভিযোগের যোগ্যতা নিয়ে ছয় ঘণ্টার বেশি বিতর্ক হয়।

স্থানীয় সময় ২০: ৩০ মিনিটে এই দুটি অভিযোগে তার বিরদ্ধে ভোটাভুটির আহ্বান জানায় প্রতিনিধি পরিষদ।

ট্রাম্পের আগে প্রেসিডেন্ট এন্ড্রু জনসন এবং বিল ক্লিনটন প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন। তবে কাউকেই সিনেট পদচ্যুত করেনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা