সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলের হারিয়ে যাওয়া ড্রোনের খোঁজ মিলেছে

news-image

স্পোর্টস ডেস্ক : কবি শামসুর রাহমানের বিখ্যাত কবিতা ‘পন্ডশ্রম’র অতি পরিচিত একটি বাক্য, ‘কান নিয়েছে চিলে’। কবিতাটির সারমর্ম হলো, কান ছিল কানের জায়গায়ই। কিন্তু চিল কান নিয়ে উড়ে গেছে শুনে সবাই মিলে ছোটাছুটি শুরু করেছে চিলের পেছনে। শেষমেশ দেখা গেল, কান আছে কানের জায়গায়ই।

ঠিক যেন এই কবিতারই দৃশ্যায়ন হলো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। মঙ্গলবার সন্ধ্যে গড়াতেই খবর চাউর হলো, হারিয়ে গেছে বিপিএল সম্প্রচারের ড্রোন, খোঁজ দিতে পারলে মিলবে আর্থিক পুরস্কার। এছাড়া সম্প্রচারকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকেও চলে খোঁজ করার প্রক্রিয়া। কিন্তু কিছুতেই মেলেনি খোঁজ।

অবশেষে আজ (বুধবার) দেখা গেলো, কোথাও হারায়নি ড্রোনটি। আটকে ছিলো স্টেডিয়ামের উত্তর-পূর্ব পাশের ফ্লাডলাইটের স্ট্যান্ডে। যা প্রথমে ধরা পড়ে মাঠের খেলা সম্প্রচার করতে থাকা ক্যামেরায়। পরে ভালোভাবে খোঁজ নিয়ে দেখা যায়, এটিই হারিয়ে যাওয়া সেই ড্রোন। যা মাঠকর্মীদের একজনের মাধ্যমে উদ্ধার করা হয়।

আনা-নেয়া এবং পরিচালনার বাড়তি ঝামেলার কারণে ঢাকা থেকে আনা হয়নি স্পাইডার ক্যামেরা। এর ঘাটতি পোষাতে আনা হয়েছে দুইটি ড্রোন ক্যামেরা। যেগুলো আবার কানাডিয়ান নাগরিক ক্রিস ফিকরেটের ব্যক্তি মালিকানাধীন। কিন্তু গতকাল পুরো মাঠের ভিউ নিতে একটি ড্রোনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। যা আর খুঁজে পাননি।

প্রাথমিকভাবে ফিকরেট জানিয়েছিলেন, দিনের প্রথম ম্যাচ (রাজশাহী রয়্যালস বনাম খুলনা টাইগার্স) চলাকালীন ড্রোনটি উড়তে উড়তে ফ্লাডলাইটের সঙ্গে ধাক্কা লাগলে এর ব্যাটারিগুলো ছিটকে যায় এবং ক্যামেরাটিও নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে হারিয়ে যায়। পরে ড্রোনটি খুঁজে দিতে পারলে ১০ হাজার টাকা অর্থ পুরস্কারের ঘোষণাও দেয়া হয়।

মূলত গতকাল সন্ধ্যে হয়ে যাওয়ার কারণেই ফ্লাডলাইটে আটকে থাকা ড্রোনটি দেখতে পায়নি কেউ। তবে আজ দিনের খেলা শুরু হতেই ক্যামেরায় ধরা পড়ে ফ্লাডলাইটের স্ট্যান্ডে আটকে আছে ড্রোন সদৃশ একটি বস্তু। যা দেখে নিজের দ্বিতীয় ড্রোনটি দিয়ে ভালোভাবে হারিয়ে যাওয়া ড্রোনের অবস্থান যাচাই করেন ফিকরেট এবং উদ্ধার করে আনেন সেটি। তবে ড্রোনের দুটি পাখা ভেঙে গেছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে