সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ল্যাঙ্গেভেল্টকে অব্যাহতি

news-image

স্পোর্টস ডেস্ক : চার্ল ল্যাঙ্গেভেল্টকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলিং কোচের পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারটি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

নিজাম বলেন, ‘তাকে অব্যাহতি দেওয়ার ব্যাপারে আমরা আনুষ্ঠানিকভাবে একটি আবেদন পাই। আমরা মনে করি ক্রিকেট সাউথ আফ্রিকার সঙ্গে আমাদের দারুণ একটি সম্পর্ক রয়েছে। তিনি দক্ষিণ আফ্রিকার একজন ক্রিকেটার ও সে তার জাতীয় দলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন, এ ব্যাপারটি আমরা বিবেচনায় নিয়েছি। বোর্ড তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

এর আগে গত জুলাইয়ে বিশ্বকাপের পর ছেড়ে দেওয়া হয় আগের ফাস্ট বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে। তার পরিবর্তে আনা হয় ল্যাঙ্গেভেল্টকে। তবে তার সঙ্গে দুই বছরের চুক্তি থাকলেও পাঁচ মাসের কম সময়েই চলে যাচ্ছেন তিনি।

ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ভরাডুবির পর দেশটিতে চলছে ব্যাপক রদবদল। বোর্ড পরিচালকের দায়িত্ব পাওয়া এক সময়ের সফল অধিনায়ক গ্রায়েম স্মিথ নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন তারই সাবেক সতীর্থ মার্ক বাউচারকে। এবার ফাস্ট বোলিং কোচ হিসেবেও তিনি চাইলেন আরেক সাবেক সতীর্থ চার্ল ল্যাঙ্গেভেল্টকে।

যেমনি চাওয়া, তেমনি দেশের ডাকে সাড়া না দিয়ে পারলেন না ল্যাঙ্গেভেল্ট। আর তাতেই কিছুদিন আগেই বাংলাদেশের ফাস্ট বোলিং কোচিংয়ের দায়িত্ব নেওয়া এই তারকা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নিজের পদত্যাগ পত্র জমা দেন। বিসিবি তা গ্রহণও করে।

এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান বলেন, ‘ল্যাঙ্গেভেল্ট বলেছেন দক্ষিণ আফ্রিকার সিনিয়র দল থেকে তিনি ডাক পেয়েছেন, তাই তিনি বিসিবিকে তাকে অব্যাহতি দিতে অনুরোধ জানিয়েছেন। আর আমরাও তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ল্যাঙ্গেভেল্ট অবশ্য এর আগে ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ হিসেবে কাজ করেছেন।

এদিকে আগামী জানুয়ারিতেই পাকিস্তান সফর করছে বাংলাদেশ। জানা যায়, ল্যাঙ্গেভেল্টের পরিবর্তে বিসিবির একাডেমির বোলিং কোচ চাম্পাকা রামানায়েক আপাতত এই দায়িত্ব নিতে পারেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে