সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোশ্যালে নুসরাতের ভিডিও-ঝড়

চমকে দিতে এর চেয়ে বেশি কিছু প্রয়োজন হয় না। দুর্দান্ত অভিব্যক্তি, আকর্ষণীয় পোশাক, খোলা চুলে যেন নিজেকে নতুন করে চেনালেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। আর তাঁর সেই রূপ দেখে রীতিমতো কুপোকাত নেটিজেনরা। সেইসঙ্গে নুসরাতও বুঝিয়ে দিলেন, গ্ল্যামারের সঙ্গে চমকের মিশ্রণে ঝড় তুলতে তিনি পটু।

আর হবেই না কেন! অমন আগুন ধরানো ভঙ্গিমায় প্রিয় অভিনেত্রীকে দেখে শিউরে উঠেছেন তাঁরা। তবে নুসরাত-ঝড় কিন্তু চলছেই। আর ইনস্টাগ্রামে শেয়ার হওয়া ওই ভিডিওর ভিউ বাড়ছে হু হু করে। এরই মধ্যে এটি দুই লাখ ৭০ হাজার বারেরও বেশি দেখা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক তুমুল আলোচিত ওই ভিডিও—

নুসরাত-জ্বরে আক্রান্ত ওপার বাংলাও। তাঁর নৃত্যশৈলীর ও গ্ল্যামারের বন্দনায় মেতে উঠেছে ভারতীয় দৈনিক আনন্দবাজার। নুসরাতের ওই নাচের প্রশংসা করে পত্রিকাটি শিরোনামে লিখেছে, ‘হট অবতারে বাংলাদেশি এই নায়িকার ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়।’

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’ দিয়ে বড়পর্দায় আসেন নুসরাত ফারিয়া। আবেদনময়ী লুক, ভিন্নধর্মী চরিত্র আর অসামান্য অভিনয়দক্ষতা দিয়ে অল্প সময়ের ব্যবধানে বিনোদন অঙ্গনে জনপ্রিয় মুখে পরিণত হন তিনি। ‘অগ্নি’খ্যাত পরিচালক ইফতেখার চৌধুরীর আগামী ছবিতে দেখা যাবে তাঁকে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে