সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট পরাজয়ের বৃত্তেই আটকে রইল

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএল ঢাকা পর্বে তিন ম্যাচে টানা হেরে চট্টগ্রামের সাগরিকায় যায় সিলেট থান্ডার্স। চট্টগ্রামে ফিরেও জয়ের দেখা পায়নি সিলেট। নিজেদের চতুর্থ ম্যাচে ৪ উইকেটে হেরে যায় মোসাদ্দেক হোসেনের নেতৃত্বাধীন দলটি।

মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মেহেদী হাসান রানার গতির মুখে পড়ে ৮ উইকেটে ১২৯ রানে গুঁটিয়ে যায় সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন আন্দ্রে ফ্লেচার। এ ছাড়া ৩০ রান করেন মোসাদ্দেক। চট্টগ্রামের হয়ে ২৩ রানে ৪ উইকেট শিকার করেন রানা।

টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিক চট্টগ্রাম। নিয়মিত বিরতিতে উইকেট পড়ে গেলেও দায়িত্বশীল ব্যাটিং করেন ক্যারিবীয় ওপেনার লেন্ডল সিমন্স। ৩৭ বলে ৪৪ রান করে ফেরেন এ ওপেনার।

ইনিংসের শেষ দিকে নূরুল হাসান সোহান ও কেসরিক উইলিয়ামসনের ব্যাটে ভর করে ১২ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে চট্টগ্রাম। দলের হয়ে ২৪ বলে তিন ছক্কা ও দুই চারের সাহায্যে অপরাজিত ৩৭ রান করেন সোহান। ১৭ বলে ১৮ রান করেন কেসরিক।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে