,

কুয়েতের নতুন সরকার শপথ নিয়েছে

news-image

নিউজ ডেস্ক : কুয়েতে শপথ নিয়েছে নতুন সরকার। শাসক পরিবারের সদস্যদের সঙ্গে পার্লামেন্টের বিরোধের জের ধরে পূর্ববর্তী সরকার পদত্যাগ করার এক মাস পর মঙ্গলবার নতুন সরকার শপথ নিল।

নতুন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ। আগের সরকার পদত্যাগ করার কয়েকদিন পর তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন কুয়েতের শাসক শেখ সাবাহ আল আহমদ আল সাবাহ। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনের বরাতে জানিয়েছে রয়টার্স।

সরকারি তহবিলের অপব্যবহারের কথিত অভিযোগ গণমাধ্যমে আসার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এই বিরোধের জের ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটের ডাক দেন আইনপ্রণেতারা।

এরপরই নভেম্বরে তৎকালীন সরকার পদত্যাগ করে। কেয়ারটেকার প্রধানমন্ত্রী শেখ জাবের আল মুবারক আল সাবাহকে প্রথমে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানানো হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা