,

মেয়ে পরিচয়ে ৩ শতাধিক ছেলের সঙ্গে যৌন সম্পর্ক!

news-image

নিউজ ডেস্ক : তিন শতাধিক ছেলেকে বলপূর্বক যৌন সম্পর্কে জড়াতে বাধ্য করার দায়ে ২৬ বছরের এক যুবককে অভিযুক্ত করেছে নরওয়ের পুলিশ। কর্তৃপক্ষ বলছে, স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটির ইতিহাসে যৌন নির্যাতনের সবচেয়ে বড় ঘটনা এটি।

স্থানীয় সংবাদমাধ্যমে ওই অভিযুক্ত যুবককে ফুটবল রেফারি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বলা হচ্ছে, বিভিন্ন ইন্টারনেট ফোরামও স্ন্যাপচ্যাট নামের ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করে এই টিনেজারদের টার্গেট করা হতো। নিজেকে মেয়ে হিসেবে পরিচয় দিতেন অভিযুক্ত যুবক। নিজের নগ্ন ছবি দেওয়ার কথা দিয়ে ছেলেদের কাছ থেকে নিতেন হস্তমৈথুনের ভিডিও।

জানা গেছে, একবার ভিডিও পেয়ে গেলে তা দিয়ে ব্ল্যাকমেল করা হতো ভিকটিমদের। শুধু তাই নয়, বাধ্য করা হতো নতুন নতুন ভিডিও পাঠাতে।

খবরে বলা হয়েছে, ২০১৮ সাল থেকে ১৩ থেকে ১৬ বছরের তিন শতাধিক ছেলেকে এভাবে নির্যাতন করে এসেছেন অভিযুক্ত। আর এই নির্যাতনের তালিকায় নরওয়ে ছাড়াও ডেনমার্ক ও সুইডেনের টিনেজাররাও রয়েছেন।

এ ব্যাপারে সরকারি আইনজীবী গুরো হ্যানসন বুল এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘নরওয়ের ইতিহাসে যৌন নির্যাতনের সবচেয়ে বড় ঘটনা এটি। আমরা এই ঘটনাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখছি।”

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কম্পিউটার থেকে ১৬ হাজারের বেশি এমন ভিডিও পেয়েছে তারা। যা দেখে রীতিমত চোখ কপালে ওঠার মতো অবস্থা। তারা আরো জানায়, ২০১৬ সাল থেকে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

এদিকে অভিযুক্ত যুবক এ ঘটনা ‘স্বীকার করে নিয়েছেন’ বলে নরওয়ের এনআরকে টিভি চ্যানেলকে জানিয়েছেন তার আইনজীবী গানহিল্ড লায়রাম। সূত্র : কলকাতা টোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা