সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাক্সওয়েল বাদ, ডাক পেলেন লাবুশানে

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার ভারত সফরের ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। যদিও মানসিক অসুস্থতা থেকে বিরতি নিয়ে ফের ক্রিকেটে ফিরেছিলেন এই অলরাউন্ডার। কিন্তু সম্প্রতি টেস্টে অসাধারণ পারফরম্যান্স করা মার্নাস লাবুশানে প্রথমবারের মতো ওয়ানডেতে ডাক পেয়েছেন।

লাবুশানে ঘরোয়া ওয়ানডে মার্শ কাপেও দারুণ খেলেছেন। সেখানে তিনি তার কুইন্সল্যান্ড সতীর্থ উসমান খাজার সঙ্গে যৌথভাবে টুর্নামেন্ট সেরা হয়েছে। তবে বাদ পড়েছেন সেই খাজা। আর দলে ফিরলেন জস হ্যাজেলউড, শেন অ্যাবোট, অ্যাস্টন টার্নার ও অ্যাস্টন অ্যাগার।

আগামী ১৪ জানুয়ারি মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শেন অ্যাবোট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি (সহ-অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, মার্নাস লাবুশানে, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে