সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার জেরুজালেমে দূতাবাস নিচ্ছে ব্রাজিল

news-image

নিউজ ডেস্ক : আমেরিকার পর এবার ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের রাজধানী তেলআবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করতে যাচ্ছে ব্রাজিল।

মুসলিমদের প্রথম কেবলা আল আকসার শহর জেরুজালেমকে দখলদার ইসরাইল নিজের রাজধানী ঘোষণা করলেও আন্তর্জাতিকভাবে ওই ঘোষণা স্বীকৃত হয়নি।খবর জেরুজালেম পোস্টের।

জেরুজালেমে গত রোববার বাণিজ্যিক দফতর খুলেছে ব্রাজিল। এর পর দেশটির প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোর ছেলে ও প্রভাবশালী রাজনীতিবিদ এডওয়ার্ডো বোলসেনারো বলেন, ২০২০ সালে ব্রাজিলের দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হবে।

এর আগে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসিনারো।

২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করার পর ব্রাজিলের প্রেসিডেন্ট একই ধরনের ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু সেই সময় তিনি কোনো তারিখ ঘোষণা করেননি।

তবে আরব লীগ ব্রাজিলের প্রেসিডেন্টকে এই মর্মে হুশিয়ার করে দিয়েছিল যে, ব্রাজির তার দূতাবাস স্থানান্তর করলে এই লীগের সঙ্গে ব্রাজিলের সম্পর্কের চরম অবনতি হবে।

এর আগে ইহুদিবাদী ইসরাইল নিজের নয়া রাজধানী হিসেবে জেরুজালেমের নাম ঘোষণা করলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বিষয়টি নিয়ে বৈঠকে বসে। ওই বৈঠক থেকে ইসরাইলের বিরুদ্ধে আনীত নিন্দা প্রস্তাবে ভেটো দেয় আমেরিকা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে