সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আয়ারল্যান্ড-বাংলাদেশ টেস্ট সিরিজ বাতিল যে কারণে

news-image

স্পোর্টস ডেস্ক : সূচি অনুযায়ী ২০২০ সালের গ্রীষ্মে নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল আয়ারল্যান্ডের। কিন্তু সেই টেস্ট ম্যাচটি বাতিল করে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।

কারণ টেস্ট সিরিজ পরিচালনার জন্য যথেস্ট পরিমান আর্থিক সামর্থ্য নেই আইরিশ ক্রিকেট বোর্ডের। বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট সিরিজের বদলে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আয়ারল্যান্ড। সামনের বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি- টোয়েন্টি বিশ্বকাপ আছে।

সেই বিশ্বকাপের জন্য প্রস্তুতিও নিতে হবে। তাই আর্থিক টানাপোড়েন ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আগাম প্রস্তুতি-এই দুটো বিষয়কে হিসেবে রেখে আয়ারল্যান্ড এখন লাল বলের ক্রিকেটের চেয়ে সাদা বলের ক্রিকেটকেই বেশি অগ্রাধিকার দিচ্ছে।

ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ডিওট্রম জানিয়েছেন-‘বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ বাতিলের মতো কঠিন সিদ্ধান্ত আমাদের নিতে হয়েছে শুধুমাত্র বাজেট ঘাটতির জন্যই। তাছাড়া আফগানিস্তানের বিপক্ষে সামনের বছর দেশের বাইরে টি-টোয়েন্টি সিরিজে যাচ্ছে না আয়ারল্যান্ড। কারণ সেই একই-বাজেট স্বল্পতা।’

টেস্ট মর্যাদা পাওয়ার পর নিজেদের মাটিতে সাদা পোশাকে একটিমাত্র ম্যাচ খেলেছে আয়ারল্যান্ড। সেটা আবার পাকিস্তানের বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী