মোস্তাফিজের সবচেয়ে বেশি মূল্য আইপিএলে
স্পোর্টস ডেস্ক : ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের দিক দিয়ে শীর্ষে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আনুষ্ঠানিকভাবে আইপিএলের ১৩তম আসরের পর্দা উঠবে ২০২০ সালের ২৩
মার্চ। আগামী ১৯ ডিসেম্বর সিটি অব জয়খ্যাত কলকাতায় বসবে আইপিএলের আসন্ন আসরের মেগা নিলাম।
আসন্ন আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ৫ ক্রিকেটার।
তারা হলেন- মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
তাদের ভিত্তিমূল্যও প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি মূল্য ধরা হয়েছে মোস্তাফিজের। তার ভিত্তিমূল্য ১ কোটি রুপি।
মুশফিক ও মাহমুদউল্লাহর ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি এবং সাব্বির ও সাইফউদ্দিনের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়ে ৫০ লাখ রুপি।











