সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জোড়া সেঞ্চুরিতে উড়ে গেল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠেই কোণঠাসা বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাত্তাই পায়নি স্বাগতিক ভারত। চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচে দাপুটে ব্যাটিং করে জোড়া সেঞ্চুরি তুলে নেন ক্যারিবীয় দুই তারকা ব্যাটসম্যান সিমরন হিতমার ও শাই হোপ। তাদের ব্যাটিং ঝড়ে ছাইয়ের মতোই উড়ে যায় ভারতীয় ক্রিকেট দল।

রোববার ভারতের চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৮৭ রানে গুটিয়ে যায় স্বাগতিক ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন রিশব প্যান্ট। এছাড়া ৭০ রান করেন স্রেয়াশ আয়ার। ৪০ রান করেন কেদার যাদব।

জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানে ওপেনার সুনিল অ্যামব্রিসের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেই অবস্থা থেকে দলকে খেলায় ফেরান শাই হোপ ও সিমরন হিতমার। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ২১৮ রানের রেকর্ড জুটি।

ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে জুটির অষ্টম ডাবল সেঞ্চুরি করেন হিতমার ও শাই হোপ। এর আগে ২০১৫ সালে ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ৩৭২ রানের জুটির রেকর্ড গড়েছিলেন।

রোববার চেন্নােইয়ে ১০৬ বল খেলে ১১টি চার ও দৃষ্টিনন্দন ৭টি ছক্কায় ১৩৯ করে সাজঘরে ফেরেন হিতমার। ভারতের বিপক্ষে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২০১৮ সালের অক্টোবরে ওয়ানডেতে গুয়াহাটিতে সেঞ্চুরি করেছিলেন।

ওয়ানডে ক্রিকেটে ৪১তম ম্যাচে হিতমারের ক্যারিয়ারের এটা পঞ্চম সেঞ্চুরি। এর আগে আরব আমিরাত, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেন হিতমার।

জয়ের জন্য শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৬৮ বলে ৫৯ রান। খেলার এমন অবস্থায় আউট হয়ে ফেরেন হিতমার। তার বিদায়ে জয় পেতে সমস্যা হয়নি ক্যারিবীয়দের। ওপেনার শাই হোপ দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

ইনিংসের প্রথমে ব্যাটিংয়ে নামা হোপ ১৫০ বল খেলে সাতটি চার ও এক ছক্কায় অপরাজিত ১০১ রান করেন। হিতমার ও শাই হোপের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ওভারের ১৩ বল হাতে রেখেই ২৮৮ রান তাড়া করে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৫০ ওভারে ২৮৭/৮ (রিশব ৭১, স্রেয়াশ ৭০, কেদার যাদব ৪০)।

ওয়েস্ট ইন্ডিজ: ৪৭.৫ ওভারে ২৯১/২ (হিতমার ১৩৯, শাই হোপ ১০১*)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: সিমরন হিতমার (ওয়েস্ট ইন্ডিজ)।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে