,

ব্রিটেনের নির্বাচন : আরেক বাঙালি নারী জয় পেলেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের এবারের নির্বাচনে জয় পেয়েছেন পাঁচজন বাঙালি নারী। এই পাঁচ নারীই লেবার পার্টি নির্বাচনে থেকে অংশ নিয়ে জয়ী হয়েছেন। যদিও তাদের দল নির্বাচনে ধরাশায়ী হয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভদের হাতে। তবে খুব শক্তিশালীভাবেই জয় তুলে নিয়েছে এই পাঁচ বঙ্গকন্যা।

এই পাঁচ নারীর মধ্যে চারজনই বাংলাদেশি বংশোদ্ভুত। তবে পঞ্চম নারী হচ্ছেন ব্রিটিশ বাঙালি লিসা নন্দী। তিনি ম্যানচেস্টারের উইগান আসন থেকে জয়লাভ করেছেন। ব্রিটিশ মা ও বাঙালি বাবার কন্যা লিসা ২১,০৪২ ভোটে জিতেছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী অ্যাশলে উইলিয়ামস ১৪৩১৪ ভোট পেয়েছেন। ২০১০ সাল থেকে এই আসনটি লিসার দখলে রয়েছে।

তবে এবারের লড়াই সবচেয়ে কঠিন ছিল বলে উল্লেখ করেছেন তিনি। সমর্থকদের উদ্দেশে তার বার্তা, আপনারা আমায় প্রতিটি দিন অনুপ্রেরণা দিয়েছেন। সাধারণ মানুষ ৯ বছর ধরে আমার ওপরে আস্থা রেখেছেন। সবাইকে এজন্য ধন্যবাদ।
লিসা দুই দফায় শ্যাডো মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। লিসার বাবা দীপক নন্দী ছিলেন কলকাতার বাসিন্দা। ১৯৫৬ সালের মার্চে তার বাবা ব্রিটেনে এসে বসবাস শুরু করেন। ১৯৭৯ সালে যুক্তরাজ্যে লিসার জন্ম। যুক্তরাজ্যে বর্ণবাদী হামলা রুখে দিতে কাজ করছেন তিনি।

এদিকে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে জয় পাওয়া বাংলাদেশি বংশোদ্ভুত নারী হচ্ছেন- বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী, রূপা হক ও আফসানা বেগম।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা