সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সংবাদ ‌সংগ্রহের জন্য নারী সাংবাদিকরা যৌন সম্পর্কে জড়ান’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সঞ্চালক জেসি ওয়াট্টার্স নারী সাংবাদিকদের নিয়ে এক মন্তব্য করেছেন। যা নিয়ে চলছে তুমুল বিতর্ক।

জেসি ওয়াট্টার্স’র দাবি, সংবাদ ‌সংগ্রহের জন্য নারী সাংবাদিকরা যৌন সম্পর্কে জড়ান।

গত বুধবার জেসি ওয়াট্টার্স তার সঞ্চালিত ‘দ্য ফাইভ’ অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘হলিউড তো বটেই। বাস্তব জীবনেও এক্সক্লুসিভ খবরের সন্ধানে নারী সাংবাদিকরা প্রায়শই যৌন সম্পর্কে লিপ্ত হন।

ওই অনুষ্ঠানে তিনি নিজের বক্তব্যের প্রমাণ হিসেবে বলেন, ‘আলি ওয়াটকিন্স নামে এক সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ ছিল- তিনি ‘‘স্কুপ’এর সন্ধান পেতে তারই এক সোর্স এর শয্যাসঙ্গিনী হয়েছিলেন। শুধু তাই নয়, দীর্ঘ চার বছর ধরে সেই সোর্স এর সঙ্গে আলি ওয়াটকিন্সের যৌন সম্পর্ক ছিল, যা কাজে লাগিয়ে আলি তার কর্মজীবনে প্রচুর বিশেষ প্রতিবেদন করেছিলেন।’

তবে এমন মন্তব্যে উঠে পড়ে লেগেছে অন্য সংবাদকর্মীরা। তার দিকে সমানতালে ছুটছে সমালোচনার তীর। এ ধরনের মন্তব‌্যকে ‘অসম্মানজনক’ এবং ‘অবমাননাকর’ বলে অভিহিত করেছেন সমালোচকরা।

‘সিএনএন’-এর সঞ্চালক এস ই কাপ বলেছেন, ‘এই ধরনের মন্তব‌্য ভিত্তিহীন এবং অত‌্যন্ত কুরুচিপূর্ণ। ফক্স নিউজের উচিত এর প্রতিবাদ করা এবং নিজেদের চ‌্যানেলের নারী সাংবাদিকদের পাশে দাঁড়ানো।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে