সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হ্যাটট্রিক পরাজয় এড়াতে পাড়লো না সিলেট

news-image

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্লাটুনের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে একাই লড়াই করেছেন সিলেট থান্ডার্সের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। তার ৪৪ বলে ৬টি চার ও এক ছক্কায় গড়া অপরাজিত ৬০ রানের ইনিংসের পরও হ্যাটট্রিক পরাজয় এড়াতে পারেনি সিলেট। এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে রাজশাহী রয়্যালসও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হেরে যায় সিলেট।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ঢাকা প্লাটুন দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়। তার ইনিংসটি ৪২ বলে ৮টি চার ও এক ছক্কায় সাজানো।

জবাবে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭ উইকেটে ১৫৮ রানে ইনিংস থামায় সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়।

উদ্বোধনী জুটিতে ৯.৪ ওভারে ৮৫ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন তামিম। মোসাদ্দেকের করা বলটি ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পিং হয়ে ফেরেন তামিম। তার আগে ২৮ বলে ৫টি চারের সাহায্যে ৩১ রান করেন দেশসেরা এ ওপেনার। এর আগের ম্যাচে ৭৪ রান করেছিলেন তিনি।

একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ৩২ বলে ফিফটি তুলে নেয়া বিজয় সাজঘরে ফেরেন ৬২ রান করে। তার ইনিংসটি ৪২ বলে ৮টি চারও এক ছক্কায় সাজানো।

ইনিংসের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালান থিসেরা পেরেরা ও ওয়াহাব রিয়াজ। মাত্র ১৬ বল খেলে তারা ৪টি ছক্কা ও এক চারের সাহায্যে স্কোর বোর্ডে যোগ করেন ৩২ রান। ৭ বল খেলে দৃষ্টি নন্দন দুটি ছক্কার সাহায্যে অপরাজিত ১৭ রান করেন পাকিস্তানের তারকা পেসার ওয়াহাব রিয়াজ।

ঢাকা প্লাটুনের শ্রীলংকান অলরাউন্ডার থিসেরা পেরেরা মাত্র ১১ বল খেলে দুই ছক্কা ও এক চারের সাহায্যে অপরাজিত ২২ রান করেন। আগের ম্যাচে তার অলরাউন্ড নৈপুণ্যে জয় পায় ঢাকা। সেই ম্যাচে ব্যাট হাতে ১৭ বলে অপরাজিত ৪২ রান করা পেরেরা বল হাতে শিকার করেন পাঁচ উইকেট।

বিজয়-পেরেরা-ওয়াহাব রিয়াজের ব্যাটিং তাণ্ডবে সিলেট থান্ডার্সের বিপক্ষে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ঢাকা।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা প্লাটুন: ২০ ওভারে ১৮২/৪ (বিজয় ৬২, তামিম ৩১, পেরেরা ২২* লরি ইভান্স ২১, জাকির আলী ২০, ওয়াহাব রিয়াজ ১৭*)।

সিলেট থান্ডার্স: ২০ ওভারে ১৫৮/৭ (মোসাদ্দেক ৬০*, জনসন চার্লস ১৯, দেলোয়ার হোসেন ১৭, রনি তালুকদার ১৪)।

ফল: ঢাকা প্লাটুন ২৪ রানে জয়ী।

ম্যাচ সেরা: এনামুল হক বিজয় (ঢাকা প্লাটুন)।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে