রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকায় নদী ঘুরে দেখার অনুষ্ঠানে পা পিছলে পড়ে গেলেন মোদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পা পিছলে পড়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ঘটনায় তেমন কোন আঘাত পাওয়ার আগেই নিজের হাত দিয়ে পতন সামলে নেন নিজেকে। না হলে বড় দুর্ঘটনাও ঘটতে পারত।

শনিবার কানপুরে গঙ্গার ঘাট থেকে নৌকায় নদী ঘুরে দেখার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ভারতীয় দৈনিক আজকাল পত্রিকা জানায়, গঙ্গার ঘাট থেকে নৌকা বিহারে গঙ্গা ঘুরে দেখার জন্য সিঁড়ি দিয়ে উঠছিলেন। এ সময় হঠাৎ বাঁ পায়ের পাতা শেষ সিঁড়িতে আটকে যাওয়ায় সামনের দিকে হুমড়ি খেয়ে পড়েন মোদি।

মুহূর্তেই প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির সদস্যরা ছুটে আসেন। তবে তার আগেই নিজের হাত দিয়ে কোন রকমে পতন সামলে নেন মোদি।

ভারতে নাগরিকত্ব বিল নিয়ে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে গঙ্গার ঘাটে মোদীর এই অবস্থাকে অনেকে ইঙ্গিত হিসেবে দেখছেন। মোদীর লৌহ কঠিন ব্যক্তিত্বে এই পা হড়কে যাওয়াকে রাজনৈতিক টেনশনের প্রতিক্রিয়া হিসেবে চিহ্নিত করতে দেখা গেছে মোদী-বিরোধীদের।

ওই ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে নানা রকম মন্তব্যের মধ্যে একজন বলেছেন- ‘‌তব মুকুট পড়িল পদতলে, হায় এ কী দশা!‌’‌

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী