,

আমার কোনো দোষ নেই, বললেন ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : কোনো দোষ নেই, তবু তাকে অপসারণ করার চেষ্টা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিন টুইটে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প লিখেছেন, ‘আমি কোনও দোষ করিনি। আমাকে অযথা ইমপিচ করা হচ্ছে। এটা অত্যন্ত অন্যায়।’

আগামী বছর মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচন। বিশেষজ্ঞদের বক্তব্য, ইমপিচমেন্ট বা অভিশংসনই আগামী দিনে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে বিরোধীদের।

ট্রাম্প আগামী বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্র্যাট নেতা জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে চাপ দিয়েছেন বলে অভিযোগ আছে। এ অভিযোগেই ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু করেছে ডেমোক্র্যাটরা।

জ্যেষ্ঠ ডেমোক্র্যাট প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির অভিযোগ, ২০২০ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী জো বাইডেনকে কালিমালিপ্ত করতে ট্রাম্প বিদেশি সাহায্য চেয়েছেন এবং এক্ষেত্রে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তাকে তিনি দর-কষাকষির হাতিয়ার করেছেন।

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে তোপ দেগে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘র‌্যাডিকাল লেফ্ট আর নিষ্কর্মা ডেমোক্র্যাটরা সবার ঘৃণার পাত্র হয়ে উঠছেন। আমাদের দেশের পক্ষে তাদের মতো খারাপ আর কিছু হয় না।’

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ